Saturday, June 27, 2026

‘জাওয়াদ’ আসার আগে বাড়ল শহরের তাপমাত্রা, উপকূলে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আবহাওয়া দপ্তরের(Weather office) পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়(Cyclone) জাওয়াদ(Jawad) আছে পড়ার আগেই শহরের তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গেল অনেকটাই বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। এবং রাতে ১৮.১ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার আরও ২ ডিগ্ৰি বেড়ে তাপমাত্রা ৩১ ডিগ্রি হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে হয়েছে ৬৯ শতাংশ।

আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। পাশাপাশি শনিবার, বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, বাসন্তী, ক্যানিং, গোসাবা, গদখালি, বকখালি সহ একাধিক এলাকায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, তালসারি, তাজপুর, মন্দারমণি সহ একাধিক এলাকায়। এরই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে এই সব অঞ্চলে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে ১০ থেকে ১২ ফুট উঁচু ঢেউ।

আরও পড়ুন:পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যেতে পারে বিজেপি

রবিবার এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং উপকূল অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...