Wednesday, March 25, 2026

Shivsena: ‘বাঘিনীর মতো’ লড়েছেন: ফের ‘সামনা’য় প্রশংসা মমতার

Date:

Share post:

আগেও তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) ‘বাঘিনী’ বলে সম্বোধন করা হয়েছিল শিবসেনা (Shivsena) মুখপত্র ‘সামনা’য়। এবারও সেখানে লেখা হল, বাংলায় ‘বাঘিনীর মতো’ লড়েছেন মমতা। এজন্য তাঁর প্রশংসা প্রাপ্য বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, কংগ্রেসকে (Congress) নিয়েও চলার কথা। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের মন্তব্য, কংগ্রেসকে কোনভাবেই ব্রাত্য করার পরিকল্পনা নেই দলের। কিন্তু যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করা উচিত ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। ময়দানে নেমে সোজাসুজি মোদি সরকারের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেই শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। এক্ষেত্রে গেরুয়া শিবিরকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিতে পারে না তৃণমূল (Tmc)। সেই কারণেই এগিয়ে এসে তারাই এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাইছে।

মুম্বই সফরের প্রথমদিনই শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhab Thakre) পুত্র আদিত্যের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন শিবসেনার রাজ্যসভা সাংসদ ও ‘সামনা’-র সম্পাদক সঞ্জয় রাউত (Sanjay Raut)। সফরের দ্বিতীয় দিনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad) সঙ্গে বৈঠক করেন মমতা। সব মহলেই বিজেপি বিরোধী ঐক্যের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে তো এক প্রকার ঘোষণাই করে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী নেত্রী হিসেবে দেখতে চায়। একসময় শিবসেনার জোট সঙ্গী ছিল বিজেপি। মহারাষ্ট্রে দীর্ঘদিন জোট বেঁধে সরকারও চালিয়েছে তারা। দুটোই দক্ষিণপন্থী-হিন্দুত্ববাদী দল। কিন্তু বিজেপির উগ্র হিন্দুত্ববাদ, সংকীর্ণ ধর্মীয় রাজনীতির ফলে তাদের থেকে সরে এসেছে উদ্ধব ঠাকরের দল। বরং কংগ্রেস, এসিপি-র মতো দলের সঙ্গেই গাটছড়া বেঁধেছে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রকৃত কংগ্রেসের ভূমিকা পালন করছে তৃণমূলই। এই পরিস্থিতিতে সামলায় তৃণমূল নেত্রীর প্রশংসা শিবসেনার মনোভাব প্রকাশ কারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:KMC 28: “হাত বাড়ালেই বন্ধু”, অয়নের সমর্থনে প্রচারে ঝড় তুললেন শতাব্দী-কুণাল

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...