Friday, May 15, 2026

Assam: রতন টাটাকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অসম বৈভব’ দেবে সরকারের

Date:

Share post:

অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে। অসম সরকারের তরফে ঘোষণা করা হয়েছে দেশের প্রথম সারির এই শিল্পপতিকে দেওয়া হবে ‘অসম বৈভব’ সম্মান।  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার পালিত হয় ‘অসম দিবস’ । এই দিনেই এই সম্মান এবং পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সেই রাজ্যে ক্যানসার রোগের চিকিৎসার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন Ratan Tata । এই জন্য তাঁকে অসম সরকার সেই রাজ্যের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘Assam Vaibhav Award’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রতন টাটা শুধুমাত্র ‘টাটা সন্স’-এর চেয়ারম্যানই নন, দেশের শিল্প মানচিত্রে একটি উল্লেখযোগ্য নাম। ২০১৮ সালে অসম সরকার এবং Tata Trusts যৌথভাবে সেই রাজ্যে Cancer চিকিৎসার জন্য বিশেষ সুবিধাযুক্ত কেন্দ্রর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সেই রাজ্যের কাউকেই যেন ক্যানসার চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় সেই লক্ষ্য নিয়েই ওই কাজ করা হয়।

সেখানে এই রকম ১৯টি কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে। তার মধ্যে ১২টি কেন্দ্র করা করা হয় সরকারি মেডিক্যাল কলেজে। সেখানে মানুষ খুব সহজে এবং খুব কম খরচেই চিকিৎসার সুযোগ পাবেন। সেই সময়ে হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী।এই সঙ্গেই সেই রাজ্যে বাসিন্দারা যাতে বিনামুল্যে ক্যানসার নির্ণয় করতে পারেন সেই জন্য করা হয়েছে State Cancer Institute। এই কাজ করতে অসম সরকারকে সাহায্য করে টাটা ট্রাস্ট।

অসম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য খরচ ধরা হয় ২২০০ কোটি টাকা। এই টাকার প্রায় অর্ধেকটা দেয় টাটা গ্রুপ। বাকি টাকা দিয়েছে রাজ্য সরকার। জেলাস্তরেও এই সুবিধা পাওয়া যাবে। আশেপাশের রাজ্যের মানুষও চিকিৎসার সুবিধা পান এই কেন্দ্রগুলিতে।

সেপ্টেম্বর মাসেই অসমের ক্যাবিনেট বৈঠকে সেই রাজ্যে এই পুরস্কারের নাম বদল করা হয়। আগের ‘ অসম রত্ন’ নাম বদলে করা হয়েছে ‘ অসম বৈভব’।

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...