Saturday, April 4, 2026

নাগাল্যান্ডের ঘটনায় নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে সন্ত্রাসবাদী ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন নিরীহ গ্রামবাসী। আহত আরও অনেকে। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমন মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন।

তবে এখানেই শেষ নয়। এবার নাগাল্যান্ডে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই প্রতিনিধি দল দেখা করবেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। তৃণমূল সবরকম ভাবে এই হতভাগ্য পরিবারগুলোর পাশে আছে, সেখানে তাঁরা গিয়ে তাঁরা এই বার্তাই দেবেন।

এই প্রতিনিধি দলে রয়েছেন, তৃণমূলের লোকসভার দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও শান্তনু সেন। এছাড়াও প্রতিনিধি দলে থাকছেন মিজোরামের প্রাক্তন এডভোকেট জেনারেল তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব।

প্রসঙ্গত, নাগাল্যান্ডের ঘটনা নিয়ে এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ খবর এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একইসঙ্গে তাঁর দাবি, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নিহতেরা যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান নিরীহ গ্রামবাসীরা। একটি পিক-আপ ভ্যানে করে গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। তখনই ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন- Firhad Hakim: বৃষ্টিতেও জল যন্ত্রণা হবে না কলকাতায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...