Saturday, April 4, 2026

SSC: হাইকোর্টের নির্দেশ, মুর্শিদাবাদের স্কুলশিক্ষকের চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার। অভিযোগ, মেধা তালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও পাননি চাকরি, তার বদলে চাকরি পেয়েছেন কম নম্বর পাওয়া প্রার্থী। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। প্রশান্ত দাসের হয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম। অক্টোবরে দায়ের হয়েছিল সেই মামলা। তাঁর অভিযোগ ছিল, মেধাতালিকায় উপরের দিকে তাঁর নাম থাকলেও, তিনি চাকরি পাননি। উলটে নাম অনেক নীচে থাকা সত্ত্বেও নীলমণি বর্মন চাকরি পেয়ে যান। আর তাঁর অভিযোগের উপর ভিত্তি করেই, এবার এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন- Kejriwal-Sidhu: কেজরিওয়ালের বাড়ির বাইরে শিক্ষকদের বিক্ষোভ, ধরনায় সামিল সিধু

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...