Saturday, April 4, 2026

সাংসদদের উদ্দেশে  অভিষেকের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আগামী  ৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুপুর ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তিনি। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে হবে বৈঠক।দলের সাংসদদের সংসদীয় রণনীতি বাতলে দেবেন তিনি। জানা গিয়েছে,  রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীকে সাসপেন্ড করার পর লাগাতার গান্ধি মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলিও নিয়েও আলোচনা করবেন অভিষেক।

আসলে সংসদে এবার রীতিমতো কোমর বেধে নেমেছে তৃণমূল। বিরোধীদের একজোট করার কাজও করছে তাঁরা। যদিও বর্তমানে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের। ফলে সংসদে কংগ্রেসের সঙ্গে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, সে বিষয়েও দলীয় সাংসদদের নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এরই পাশাপাশি, আগামী ১৩ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গোয়ায় দলের সাংগঠনিক শক্তি-বৃদ্ধি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই গোয়ায় বড়সড় চমক দিয়ে ফেলেছে তৃণমূল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনে কংগ্রেসকে জোর ধাক্কা দিয়েছে জোড়াফুল শিবির। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর কালেও ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, নাফিসা আলি-সহ আরও অনেকে। আগামী বিধানসভা ভোটে গোয়ায় সাফল্য পাবে দল, এমনই আশা করছেন তৃণমূল নেতৃত্ব।

দলনেত্রীর নির্দেশে গোয়ায় পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন মহুয়া। একইসঙ্গে পথে নেমে কাজ করছেন লিয়েন্ডার পেজও। দফায়-দফায় বৈঠক সারছেন দলের রাজ্য নেতাদের সঙ্গে। রণকৌশল তৈরি থেকে শুরু করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়েও প্রতিনিয়ত চলছে আলোচনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...