Friday, June 26, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড  তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০। ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির দল। রবিবার ম‍্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় রান তুললেন বিরাট কোহলিরা। ২৭৬ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল।

২) ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন । প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। আর এই তিন উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। চলতি বছরে টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের।

৩) প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ । ১১০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন মহিলা ক্রিকেটার। এদিন এক বিবৃতি এই খবর প্রকাশ করে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৯৩৭ সালে নর্দ্যাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে অভিষেক হয়েছিল ইংল‍্যান্ডের এলিন অ্যাশের।

৪) আইএসএলে  মুম্বই সিটি এফসির কাছে ১-৫ এর লজ্জাজনক হারের পর সোমবার পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। সামনে জামশেদপুর এফসি। গত ম্যাচে লজ্জাজনক হার ভুলে জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্তোনিও হাবাস লোপেজ।

৫) বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে হার পিভি সিন্ধুর। রবিবার দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং-এর কাছে পরাজিত হলেন তিনি। ম‍্যাচের ফলাফল ১৬-২১, ১২-২১ ফলে। টানা তিন বার দক্ষিণ কোরিয়ার এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হারলেন সিন্ধু।

আরও পড়ুন:Breakfast news:ব্রেকফাস্ট নিউজ

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...