Friday, June 26, 2026

Weather Update: জাওয়াদের জেরে সপ্তাহের শুরুতেই দিনভর ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপ হয়েই বঙ্গে প্রবেশ করেছে জাওয়াদ।যার জেরে সপ্তাহের শুরুতেই মুখভার আকাশের। রবিবাররাত থেকেই চলছে টানা বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন:Omicron: রাজস্থানে ৯, মহারাষ্ট্রে ৭! দেশে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ২১

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি উপরে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৭.৭ মিলিমিটার।

সর্বশেষ বুলেটিন অনুযায়ী সোমবার ওড়িশা উপকূল থেকে নিম্নচাপটি আরও উত্তরপূর্বে সরেছে। এবং ১০ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে এগোচ্ছে। আগামী ছ’ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপটি বাংলা উপকূলে আসবে। যার জেরে আজ দিনভর বৃষ্টি চলবে।

এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বিকেল থেকে ধীরে ধীরে হাওয়ার গতি কমবে।আবহাওয়ার এই দুর্যোগের জেরে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...