Friday, June 26, 2026

Rabi Shashtri: ফের কোচের ভূমিকায় রবি শাস্ত্রী?

Date:

Share post:

দীর্ঘ সময় ভারতীয় দলের কোচিং করানোর পর আপাতত ছুটিতে রবি শাস্ত্রী। নিজেই জানিয়ে দিয়েছিলেন আর দায়িত্ব পালন করতে রাজি নন তিনি। ইতিমধ্যেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে।

কিন্তু প্রশ্ন, এ বার কী করবেন শাস্ত্রী? ফের ধারাভাষ্য দেবেন? নাকি আইপিএল-এর কোনও দলের কোচ হবেন শাস্ত্রী?
খোদ শাস্ত্রী বলছেন, “আমাকে যদি বলা হয়, আমি ১০০ শতাংশ রাজি। সম্প্রচার সংস্থার কাজ করতেও তৈরি। আমার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ওখানে। সারা বিশ্ব ঘুরেছি সেই কাজে। তবে তরুণ ক্রিকেটাররা কী ভাবে ভাবছে, সেটাও আমি জানি।”


কিছু দিন আগে জানা গিয়েছিল আমদাবাদ দলের কোচ হতে পারেন শাস্ত্রী। সেই দলে ভরত অরুণ এবং আর শ্রীধরও যোগ দিতে পারেন বলে জানা গিয়েছিল। কোন ভূমিকায় শাস্ত্রীকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...