Tuesday, June 23, 2026

দশমাস অতিক্রান্ত, পদ্মশ্রী এখনও হাতে আসেনি !

Date:

Share post:

তিনি হাসির জাদুকর। তাঁর কলমের জাদুতে হাসি ফোটে শিশুদের। আট থেকে আশি সবাই মুগ্ধ ম তাঁর সৃষ্টিতে। বাংলার কমিক জগতকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন-   Rabi Shashtri: ফের কোচের ভূমিকায় রবি শাস্ত্রী?

একাধিক কার্টুন চরিত্র হাঁদাভোঁদা, নন্টেফন্টে কিংবা বাঁটুল দ্য গ্রেট মানেই কিংবদন্তি নারায়ণ দেবনাথ।
প্রখ্যাত এই কার্টুনিস্টকে নিয়েও রাজনীতি করতে ছাড়েনি কেন্দ্রীয় সরকার। একুশের নির্বাচনের আগে বাংলার এই প্রখ্যাত কার্টুনিস্টকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ঘোষণাই সার এখনও হাতে আসেনি পদ্মশ্রী। প্রায় দশমাস অতিক্রান্ত ভোট শেষ প্রতিশ্রুতি শেষ কেন্দ্রের।
২০২১-এর পদ্মসম্মান প্রাপক রাজ্যের সাতজনের মধ্যে অন্যতম প্রাপক ছিলেন হাওড়ার শিবপুরের বাসিন্দা কিংবদন্তী কার্টুনিস্ট নারায়াণ দেবনাথ। ৯৮ বছর বয়সী নারায়ণবাবু অসুস্থ, শয্যাশায়ী। কথা ছিল তাঁর তরফে পদ্ম সম্মান আনতে যাবে দু’জন সদস্য। পরবর্তীতে বলা হয়, কাউকে দিল্লি যেতে হবে না নারায়াণ দেবনাথ বাবুর বাড়িতে পাঠানো হবে পদ্মশ্রী। কিন্তু সেই ঘোষণাই সার। এখনও হাতে ওঠেনি পদ্ম সম্মান।

২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন নারায়াণ দেবনাথ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...