Saturday, June 13, 2026

কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা কমেছে, উত্তর ২৪ পরগনায় বেড়ে ফের ১০০ ছাড়াল

Date:

Share post:

রবিবার ধরে টানা পাঁচ দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’শোর ঘরেই রয়েছে। শনিবারের তুলনায় কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা কমলেও উত্তর ২৪ পরগনায় তা বেড়ে ফের ১০০ ছাড়াল। তবে দৈনিক সংক্রমণের হার একই রইল , কমেছে মৃত্যুও।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২০ জন। কলকাতায় দৈনিক আক্রান্ত সামান্য কমে হল ১৭৭।
শনিবার উত্তর ২৪ পরগনায় নতুন সংক্রমিতের সংখ্যা ১০০-র নীচে নেমেছিল। রবিবার তা আবার বেড়ে হল ১০৭। কিছুটা বাড়ল নদিয়ায়। তবে কমল কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ওই তিন জেলায় নতুন আক্রান্ত যথাক্রমে ২৯, ৪৮ এবং ৪৭। উত্তরবঙ্গের দার্জিলিঙেও দৈনিক সংক্রমণ অনেকটাই কমে হল ১৯।

রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার হল ১.৫৪ শতাংশ। কোভিডব পরীক্ষায় হয়েছে ৪০ হাজার ২৩১ জনের। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৬২৭ জন।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...