Friday, June 19, 2026

Fire: কাকভোরে হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণহানির আশঙ্কা

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) হলদিয়ার (Haldia) ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার কাকভোরে কারখানার লেড সেকশনে আগুন লাগে। জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ ডিজেল ট্যাঙ্ক থেকে উপচে ছড়িয়ে পড়া তেলে প্রাথমিক পর্যায়ে কোনওভাবে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। তারপর সেই আগুন বড়সড় আকার নেয়।

আরও পড়ুন- Indian Team: টেস্টে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত, নিজেদের নিজেরাই ছাপিয়ে গেল বিরাট কোহলিরা

আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের হতাহত আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে। ১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন এখানে। আগুন লাগার কারণ নিয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কিংবা দমকলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...