Saturday, April 4, 2026

Omicron: রাজস্থানে ৯, মহারাষ্ট্রে ৭! দেশে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ২১

Date:

Share post:

বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এ পর্যন্ত ৩৮টি দেশে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের হদিশ। তবে মৃত্যুর খবর মেলেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগ বাড়িয়ে ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তে সংখ্যা। রবিবার নতুন করে আরও আক্রান্তের খোঁজ মেলায় সারা দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২১-এ। এক মধ্যে রাজস্থানে আক্রান্ত হয়েছেন নয়জন। এবং মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা সাত।

রবিবার বিকেল অবধি যে সংখ্যাটা ছিল সেটা রাতে গিয়ে দাঁড়াল ২১ এ। রবিবার রাজস্থানের এক পরিবারের ৯ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জয়পুরের বাসিন্দা ওই পরিবারের সকলেই দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি ফিরেছেন দেশে। শনিবার সন্ধেয় মহারাষ্ট্রের প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। রবিবার আরও ৭ জন ওমিক্রন আক্রান্তের মিলল হদিশ। এর মধ্যে ৬ জন মহারাষ্ট্রের পিমপ্রি চিঞ্চওয়াদের বাসিন্দা। একজন থাকেন পুনেতে। ছয় জনের মধ্যে এক মহিলা ও তাঁর দুই মেয়ে নাইজেরিয়া থেকে মুম্বই ফিরেছেন। ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন তাঁর এক ভাই ও দুই সন্তান। মোট ছয় জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আরও এক ব্যক্তি ফিনল্যান্ড থেকে মুম্বইয়ে ফিরেছেন। ওই ব্যক্তির শরীরেও ওমিক্রন-এর খোঁজ মিলেছে।

রবিবার সকালেই কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর পঞ্চম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে দিল্লিতে। ৩৭ বছর বয়সি ওই ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে আসেন। বিমানবন্দরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। ওই ব্যক্তির শরীরে মৃদু উপসর্গ ছিল এবং করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিল। এখন সংখ্যাটা গিয়ে দাঁড়াল ২১ এ।

আরও পড়ুন- SSC: হাইকোর্টের নির্দেশ, মুর্শিদাবাদের স্কুলশিক্ষকের চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...