Monday, March 23, 2026

সাংসদ সাসপেন্ডের প্রতিবাদ: সংসদ টিভির সঞ্চালক পদ থেকে ইস্তফা শশীর

Date:

Share post:

বাদল অধিবেশনে প্রতিবাদের জেরে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের দুজনসহ ১২ সাংসদ। এই ঘটনার প্রতিবাদে আগেই সংসদ টিভির সঞ্চালকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিবসেনা(Shivsena) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী(Priyanka Chaturvedi)। এবার ইস্তফা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)।

সংসদ টিভির সঞ্চালকের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে এদিন এক বিবৃতিতে কংগ্রেস সাংসদ শশী থারুর জানান, শুধুমাত্র ট্রেজারি বেঞ্চের সাংসদদের দিকেই তাক করে থাকছে ক্যামেরা। বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি কিছুই দেখানো হচ্ছে না। ফলত, গণতন্ত্রের মহিমা ক্ষুণ্ণ হচ্ছে। শুধু এটাই নয়, বিরোধী দলের ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছে কেন্দ্র সরকার। দুটো মিলিয়েই সংসদ টিভির সঞ্চালনার দায়িত্ব থেকে সরে গেলেন থারুর।

আরও পড়ুন:SSC Recruitment: এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় সিট গঠন করল হাইকোর্ট

অন্যদিকে নাগাল্যান্ড ইস্যুতেও রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সংসদ অধিবেশন। সন্ত্রাসবাদ মনে করে ১৩ জন মিনি হন নিরীহ গ্রামবাসীকে গুলি করে মেরেছে আসাম রাইফেলস। এই ঘটনার উচ্চপর্যায়ে তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। গতকালের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...