Wednesday, June 24, 2026

Ajaz Patel: ১০ উইকেট নেওয়া আজাজকে বিশেষ সম্মান ভারতীয় দলের

Date:

Share post:

ভারতের (India) বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন আজাজ প‍্যাটেল (Ajaz Patel)। জিম লেকার ও অনিল কুম্বলের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। আর আজাজের এই কৃতিত্বের জন্য তাঁকে বিশেষ সম্মান দিল ভারতীয় দল। ম‍্যাচ শেষে বিরাট কোহলিদের সই করা জার্সি আজাজের হাতে তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে আজাজকে বিশেষ সম্মান দিল মুম্বই ক্রিকেট সংস্থা।

সোমবার ভারত-নিউজিল‍্যান্ড খেলা শেষ হওয়ার পরে এক সঙ্গে সাক্ষাৎকার দেন অশ্বিন এবং আজাজ। সেখানে ১০ উইকেটের জন্য আজাজের প্রশংসা করেন আর অশ্বিন। তার পরেই আজাজের হাতে ভারতীয় দলের তরফে একটি টেস্ট জার্সি তুলে দেওয়া হয়। তাতে কোহলি, রাহানে-সহ সব ক্রিকেটারের সই ছিল। এছাড়াও আজাজকে বিশেষ সম্মান দেয় মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক টেস্টে ১৪ উইকেট নেওয়ার ঐতিহাসিক কীর্তির জন্য আজাজকে সম্মানিত করেছে মুম্বই ক্রিকেট সংস্থা।ম্যাচের স্কোরবোর্ড বাঁধিয়ে তুলে দেওয়া হয়েছে আজাজের হাতে। এছাড়াও দেওয়া হয়েছে ম্যাচ বল ও একটি জার্সি।

আরও পড়ুন:Rahul Dravid: কী নিয়ে ম‍াথাব‍্যাথা দ্রাবিড়ের? সাংবাদিক সম্মেলনে এসে জানালেন ভারতীয় কোচ

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...