Tuesday, June 23, 2026

Rahul Dravid: কী নিয়ে ম‍াথাব‍্যাথা দ্রাবিড়ের? সাংবাদিক সম্মেলনে এসে জানালেন ভারতীয় কোচ

Date:

Share post:

নিউজিল্যান্ড( New Zealand) সিরিজ থেকে ভারতীয় দলের ( India Team) কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচের দায়িত্ব নেওয়ার পরই  টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজও পকেটে পুড়েছে ভারতীয় দল। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম সিরিজেই সাফল্য। তবে এখনই এসব নিয়ে এখনই ভাবতে রাজি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বরং পরের সিরিজে প্রথম একাদশ নিয়ে যে সমস্যায় পড়বেন দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে এসে সেকথা বললেন ভারতীয় কোচ।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগরওয়াল, অক্ষর প‍্যাটেল, জয়ন্ত যাদবরা খুব ভাল খেলেছে। এর পরে সিনিয়র ক্রিকেটাররা ফিরবে। তখন প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। তাতে আমাদের হাতে অনেক বেশি বিকল্প থাকবে। এই ধরনের মাথা ব্যথা থাকা ভাল। নির্বাচকদেরও দল নির্বাচনের সময় অনেক বেশি চিন্তা করতে হবে।”

এরপাশাপাশি দ্রাবিড় আরও বলেন,” যে ভাবে কঠিন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়েছে তাতে আমি খুশি।”

আরও পড়ুন:Icc Test Ranking: আবারও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে কোহলির ভারত

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...