Tuesday, June 23, 2026

Rape:৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারির পরই একঘরে নির্যাতিতার পরিবার

Date:

Share post:

৩ বছরের শিশুকন্যার ধর্ষণ মামলা প্রত্যাহার করার অভিযোগ উঠল মালদহের গাজোলে।এমনকি অভিযোগ না তুললে, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। একঘরে করে রাখা হয়েছে তাঁদের। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:Fire: কাকভোরে হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণহানির আশঙ্কা

জানা গিয়েছে, গাজোলের ভক্তিপুরের বাসিন্দা ওই নির্যাতিতা শিশুকন্যা। ওই গ্রামেরই এক নাবালক ওই শিশুকন্যাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপরই গাজোল থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিত শিশুকন্যার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। অভিযোগ, তারপর থেকেই নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়েছে। নির্যাতিত শিশুকন্যার বাবা জানিয়েছেন, মামলা প্রত্যাহার করার জন্য অনবরত চাপ দিয়ে চলেছেন অভিযুক্ত নাবালকের বাবা। বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জল। বাড়ি থেকে বেরোলেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ওই পরিবার। বাধ্য হয়ে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা।

ঘটনার সূত্রপাত মাস আড়াই আগে। প্রতিবেশী হওয়ার কারণে নির্যাতিতার বাড়িতে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। সেই সুযোগকে কাজে লাগিয়ে শিশুকন্যাকে অন্যত্র নিয়ে যায় ধৃত নাবালক। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাতেই প্রকাশ্যে আসে আসল তথ্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশুকন্যাটর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। তারপরই গ্রেফতার হয় ওই নাবালক।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...