Saturday, June 13, 2026

বিতর্ক এড়াতেই কোচিতে! শুক্রবার সকালেই বাংলা ছাড়লেন আনন্দ বোস

Date:

Share post:

বৃস্পতিবার সন্ধে থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য। আর তার মধ্যেই শুক্রবার বাংলা ছাড়লেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজভবন থেকে বেরোতেই তিনিও রাজভবন ছেড়ে রওনা দেন। সূত্রের খবর, গন্তব্য কোচি। যদিও রাজভবন সূত্রে দাবি, এটা পূর্ব নির্ধারিত সূচি। রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তাও দেন রাজ্যপাল।

বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী কর্মী এই অভিযোগ করেন। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন নরেন্দ্র মোদির বাংলায় বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুরে সভা মোদির। বৃহস্পতিবার রাতেই কলকাতা আসেন মোদি। রাতে থাকেন রাজভবনে। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবন থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হতেই ১০টা ৩৫ নাগাদ রাজভবন থেকে বেরোন রাজ্যপাল বোস। রাজনৈতিক মহলের মতে, বিতর্ক এড়াতেই বাংলা ছাড়লেন আনন্দ বোস। তবে, রাজভবন সূত্রে খবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই গিয়েছেন রাজ্যপাল।


তবে, রাজভবন ছাড়ার আগে কর্মীদের উদ্দেশে একটি অডিও বার্তা দেন রাজ্যপাল। তাতে তিনি বলেন,
“রাজভবনের  প্রিয় কর্মীবৃন্দ
রাজভবন গোপন সূত্রে জানতে পেরেছে রাজনৈতিক শক্তি অশুভ উদ্দেশে রাজভবনে আরও একজনকে বসিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলি নিছক নির্বাচনী ছক আর কিছু নয়।”
বার্তার শেষে কর্মীদের উদ্দেশে ভাঙা বাংলায় রাজ্যপাল বলেন, “এ লড়াই, আমি লড়ব”।





Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...