Wednesday, June 10, 2026

লেনদেনে অস্বচ্ছতা! আদানির ৬ সংস্থাকে দ্বিতীয় শোকজ নোটিশ সেবি-র

Date:

Share post:

হিন্ডেনবার্গ রিপোর্টের জের এখনও কাটিয়ে উঠতে পারছে না আদানি গোষ্ঠী (Adani)। লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ আদানির ৬ সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে ওই সংস্থাগুলির বিরুদ্ধে। নোটিশ পৌঁছাতেই প্রভাব শেয়ার মার্কেটে (Share Market)। আদানি গোষ্ঠী ইতিমধ্যেই দুটি শোকজ (show cause) নোটিশ পেয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিক ভিত্তিতেই নোটিশগুলি পাঠানো হয়েছে। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৩ ধরনের অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বেআইনি লেনদেন, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং সেবির নিয়ম লঙ্ঘন করেছে ৬ সংস্থা।

যদিও আদানি গোষ্ঠীর পক্ষ থেকে কোন ছয় গোষ্ঠীকে নোটিশ জারি করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি আদানি গোষ্ঠীর দাবি অর্থনৈতিক তথ্য সংক্রান্ত শো কজ নোটিশের কোনও প্রভাব তাঁদের বাস্তব প্রেক্ষিতে পড়বে না। তবে বাস্তবে তেমন প্রতিফলন হয়নি শেয়ার মার্কেটে। উল্টোই দেখা গিয়েছে শুক্রবার। সকাল থেকে আদানির শেয়ার কমে ০.১ থেকে ১.৬ শতাংশের মধ্যে দাঁড়ায়।

২০২৩ সালের জানুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research)। ১০০ পাতার ওই রিপোর্ট ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা। গলা চড়িয়েছিল দেশের তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এরপর শেয়ার বাজারেও ধাক্কা খায় আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্টের পরই শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং বেআইনি লেনদেনের মতো অভিযোগে ভারতীয় ধনকুবেরের সংস্থাকে বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি। এবার এই নিয়েই আদানির সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে সেবি।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...