Tuesday, March 31, 2026

Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

Date:

Share post:

হাইকোর্টে (Calcutta High Court) পুরভোট-মামলায়  হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বাকি পুরসভা গুলির ভোটের দিন জানাতে বলা হয়েছিল। সেই বিষয়ের শুনানিতে, সোমবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, আগামী বছরের মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট করা হবে। করোনার জন্য ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবেই এত দেরীতে ভোট করানো হবে। মূলত ৬ থেকে ৮ দফায় ভোট হবে বাকি পুরসভা গুলির যেহেতু রাজ্যে ইভিএম কম।

হলফনামায় কমিশন উল্লেখ করেছে, মহামারির হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফা ভিত্তিক ভোট। ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য। মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য।

আরও পড়ুন- India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের, কিউয়িদের ৩৭২ রানে হারাল কোহলিরা

নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। কলকাতার (Kolkata) ভোটে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম। নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে ৮ হাজার ৪৭৭ ইভিএম।দফাভিত্তিক গণনা না হলে পরের ভোটের জন্য ইভিএম (EVM) থাকবে না।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...