Tuesday, June 9, 2026

India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের, কিউয়িদের ৩৭২ রানে হারাল কোহলিরা

Date:

Share post:

নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের (India)। ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের (India-New Zealand 2nd Test) চতুর্থ দিনেই সিরিজ পকেটে পুড়ল বিরাট কোহলির দল (Virat Kohli)। কিউয়িদের ৩৭২ রানে হারাল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ১-০। এই জয় দিয়েই শুরু হল হল ‘বিরাট-দ্রাবির’ সভ‍্যতার যুগ।

ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের জিততে দরকার ছিল পাঁচ উইকেট। আর তা চতুর্থ দিনের শুরুতেই করে দেখাল ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেট ফেলে দিলেন জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিনরা। যার ফলে মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। আর এর ফলে ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে সিরিজ জিতল ভারত।

ম‍্যাচে এদিন চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। ম‍্যাচে এদিন জয়ন্ত যাদবের দুর্দান্ত বল খেলতে সমস্যায় পড়েন কিউয়ি ব্যাটাররা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা।

ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৩২৫ রান করে ভারতীয় দল। মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলিরা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...