Wednesday, June 10, 2026

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

Date:

Share post:

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালিকে (Himangshu Bali) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। কর্নেল বালি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের Army Ordnance Corps (AOC)-এ কর্মরত। টেন্ডার দেওয়া, বিল পাস করানো এবং নিম্ন মানের জিনিস সরবরাহের দুর্নীতিতে তিনি জড়িত আছেন বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, কানপুরের বেসরকারি এক সংস্থাকে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে কর্নেলের বিরুদ্ধে। ঘুষ কেলেঙ্কারিতে ওই সংস্থার দুই কর্ণধার ময়াঙ্ক আগরওয়াল এবং তাঁর ছেলে অক্ষত আগরওয়ালের নামও জড়িয়েছে। তাঁদের নামেও এফআইআর দায়ের করা হয়েছে।

কর্নেলের বিরুদ্ধে অভিযোগ তিনি ২২ এপ্রিল কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন। এর দুদিন পর, ২৪ এপ্রিল, টেন্ডারটি কোম্পানিটিকে দেওয়া হয়। গত ১৬ মে কর্নেল বালি অবশিষ্ট ৫০ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। তিনি শিল্পপতির চালককে ফোন করে তাঁর এক পরিচিতের কাছে টাকা পৌঁছে দিতে বলেন। এই টাকা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে পাঠানোর কথা ছিল। এই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুনীল কুমার (সিবিআই এসি-২, নিউ দিল্লি)- জানিয়েছেন তদন্তে সরকারি কর্মকর্তা ও বেসরকারি ব্যক্তিদের একটি চক্র প্রকাশ্যে এসেছে। বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে প্রতিরক্ষা টেন্ডারে কারসাজি, নিম্নমানের সরঞ্জাম সরবরাহে অনুমোদন এবং অতিরিক্ত বিল অনুমোদন করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সিবিআই ফৌজদারি ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)-এর ৭, ৮, ৯ ও ১০ ধারার অধীনে কর্নেল হিমাংশু বালি, আর্মি অর্ডন্যান্স কোর, ইস্টার্ন কমান্ড, ফোর্ট উইলিয়াম, কলকাতা, অক্ষত আগরওয়াল, মেসার্স ইস্টার্ন গ্লোবাল লিমিটেড, কানপুরের অপারেটর, মায়াঙ্ক আগরওয়াল, ৩৪, কারিয়াপ্পা রোড, কানপুর ক্যান্টনমেন্টের বাসিন্দা (অক্ষত আগরওয়ালের বাবা), আশুতোষ শুক্লা, অক্ষত আগরওয়ালের দিল্লি-ভিত্তিক সহযোগী/ড্রাইভার, (অভিযুক্ত ঘুষ গ্রহণকারী) নরেশ পালের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...