Saturday, June 13, 2026

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

Date:

Share post:

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) ও জাপানের আবহাওয়া দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ থেকে ৬.২-এর মধ্যে। কম্পনে বেশ কিছু এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বড় ক্ষয়ক্ষতি বা মৃত্যু হয়নি। ভূমিকম্পের পরে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়ে দিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA)। বুধবারের কম্পনে ওকিনাওয়ার মূল দ্বীপে সবথেকে বেশি প্রভাব পড়েছে। উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় মাঝে মধ্যেই সেখানে ভূমিকম্প অনুভূত হয়। আপাতত সম্ভাব্য আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...