Wednesday, June 10, 2026

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর দেবরাজকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তকারীদের নজরে রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)! মঙ্গলবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে ডেকে পাঠানো হয়। প্রাথমিকভাবে খবর ছড়িয়ে পড়ে যে দেবরাজ গ্রেফতার হয়েছেন।সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায় কারণ, কেউ দাবি করেন দেবরাজকে গ্রেফতার করেছে ইডি, কেউ বলেন সিআইডির হাতে আটক। তৃণমূল নেতাকে (TMC leader) গ্রেফতার করা হয়েছে না আটক করা হয়েছে তা নিয়েও মধ্যরাত পর্যন্ত স্পষ্ট উত্তর মেলেনি। বুধবার সকালে জানা যায় জিজ্ঞাসাবাদে জন্য ডাকা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে।

বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাতেই দলের প্রভাবশালী নেতাদের একে একে টার্গেট হতে হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার হেভিওয়েট নেতা দেবরাজ চক্রবর্তীর নাম। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে নাকি অদিতির স্বামীর খোঁজ মিলছিল না। অনেকেই বলাবলি করছিলেন আইনি জট এড়াতে তিনি নিরুদ্দেশ। অবশেষে পুলিশি জেলার মুখে পড়লেন তৃণমূলের যুবনেতা। মঙ্গলবার রাতে হঠাৎ করেই রাজারহাট -গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় ‘পাপ বিদায়’ বলে একটি পোস্ট করেন। তারপরই দেবরাজের ‘আটক’ হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে।

 

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...