Friday, June 26, 2026

Chanditala: চাঞ্চল্যকর মোড়! চণ্ডীতলায় ৩ খুনের মূল অভিযুক্তর দেহ উদ্ধার রেললাইনে

Date:

Share post:

হুগলি চণ্ডীতলার (Chanditala) নৈটি গ্রামে একই পরিবারের 3 জনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মোড়। মঙ্গলবার, ঘটনার মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের (Shokanta Ghosh) দেহ উদ্ধার হল হাওড়া-বর্ধমান কড শাখার গোবরা স্টেশনে। এদিন সকালে শ্রীকান্তর দ্বিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায় গোবরা রেল লাইনের। পুলিশ গিয়ে শ্রীকান্তর আত্মীয়-স্বজনকে নিয়ে গিয়ে দেহ শনাক্তকরণ করায়।

এই ঘটনার পর থেকে শ্রীকান্ত পলাতক ছিলেন। সারা রাত পুলিশ বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি চালায়। এদিন, তাঁর দেহ মিলল রেল লাইনে। এই ঘটনার জেরে চাঞ্চল্যের ছড়িয়েছে এলাকায়।

সঞ্জয় ঘোষ তাঁর স্ত্রী মিতালী ঘোষ এবং তাঁদের মেয়ে শিল্পিতা ঘোষকে নৃশংসভাবে কুপিয়ে খুন (Murder) করেন তাঁদেরই খুড়তুতো ভাই শ্রীকান্ত। জমি সংক্রান্ত বিষয়ে এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তারই জেরে খুন বলে অভিযোগ। এদিন মূল অভিযুক্ত দেহ মেলায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন-আত্মহত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:AFSPA: নাগাল্যান্ডে ঘটনার পর ফের বিতর্কে আফস্পা, কী এই আইন?

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...