Monday, April 27, 2026

Kolkata Police: মহিলাদের সম্মান করা গাড়ি: কলকাতা পুলিশের উদ্যোগে অভিনব কর্মশালা

Date:

Share post:

দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা (Kolkata)। সারাদেশের সমীক্ষায় একথা উঠে এসেছে। কিন্তু তাও কখনও কখনও গণপরিবহনে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির যায় চালকদের দিকে। এই প্রবণতা রোধে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এই প্রবণতা রুখতেই, ‘This Car Respects Women’। মূলত অ্যাপ ক্যাব, অটোরিকশা, এবং ট্যাক্সি চালকদের জন্য কলকাতা পুলিশের ‘নির্ভয়া প্রজেক্ট’-এর অধীনে শহরের প্রতিটি ট্রাফিক গার্ড ২৫০টি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করবে। মঙ্গলবার, সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের (South East Traffic Gaurd) উদ্যোগে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রথম কর্মশালা। উদ্বোধন করেন নগরপাল সৌমেন মিত্র। উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসিরা।

কলকাতা পুলিশের আওতাধীন ২৫টি ট্রাফিক গার্ডের প্রত্যেকটিই ১০টি করে কর্মশালার আয়োজন করবে। প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করবেন ৫০ জন চালক। লক্ষ্য, ১২ হাজার ৫০০ জন চালককে প্রশিক্ষিত করা। এমাসের শেষ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। শেষে প্রত্যেক চালকের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র। তাঁদের গাড়িতে ‘এই গাড়িতে আপনি সুরক্ষিত’ স্টিকার সাঁটা হবে। এর আগেও নারী সুরক্ষায় বিভিন্ন রকম পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। তৈরি হয়েছে ‘উইনার্স’ মতো বাহিনী। এবার চালকদের প্রশিক্ষণ দিয়ে সেই রাস্তায় আরও এক কদম এগোল তারা।

আরও পড়ুন- KMC 31: উন্নয়ননের শেষ নেই, বিধায়ক-কাউন্সিলরের পার্থক্য নেই: পরেশ পাল

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...