Wednesday, June 24, 2026

CDS বিপিন রাওয়াতের হেলিকপ্টারে দুর্ঘটনা: দুঃখপ্রকাশ মমতা-রাহুল সহ অন্যান্য নেতৃত্বের

Date:

Share post:

তামিলনাড়ুর(Tamil Nadu) কন্নুর এলাকায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হেলিকপ্টারে সওয়ার ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তাঁর স্ত্রী অন্যান্য সেনা আধিকারিকরা। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ জনকে। ভয়াবহ এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর দুঃখ প্রকাশ করেছেন দেশের শীর্ষ নেতৃত্বরা। দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি সহ অন্যান্য নেতৃত্বরা।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর টুইটে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, অত্যন্ত মর্মান্তিক খবর পেলাম কন্নুর থেকে। আজ গোটা দেশ প্রার্থনা করছে এসডিএস বিপিন রাওয়াত ও তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য। একইসঙ্গে প্রার্থনা করছি যারা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারা প্রত্যেকে যেন সুস্থ হয়ে ওঠেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইটারে লেখেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আমি স্তম্ভিত। ওই হেলিকপ্টারে সিডিএস বিপিন রাওয়াত ছিলেন। আমি তার এবং বাকি সকলের সুস্থতা কামনা করি। টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, সিডিএস বিপিন রাওয়াত, তাঁর পরিবার ও বাকি সকলের সুরক্ষার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...