Wednesday, June 24, 2026

Katrina Kaif-Vicky Kaushal Mehendi: রাজস্থানের সোজাত থেকে ভিকি-ক্যাটের বিয়েতে এল লক্ষ টাকার ‘জৈব মেহেন্দি’

Date:

Share post:

রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় ছ’শো বছরের প্রাচীন দুর্গ ‘সিক্স সেন্সেস’ রিসর্টে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ তার আগে মঙ্গলবার হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান৷ আজ, বুধবার অনুষ্ঠিত হবে ‘হলদি’৷ রাজস্থানের সোজাত মেহেন্দি উৎপাদনের জন্য বিখ্যাত। ট্র্যাডিশনাল মেহেন্দিতে সেজে উঠছেন ক্যাটরিনা ক্যাইফ (Katrina Kaif-Vicky Kaushal Mehendi)।

৩৩ বছরের ভিকি কৌশল ও ৩৮ বছরের ক্যাটরিনা কাইফ, প্রায় ২ বছর সম্পর্কে থাকার পর অবশেষে বসছেন বিয়ের পিঁড়িতে। রাজকীয় আয়োজন, কড়া নিরাপত্তা, এলাহি ভোজপর্ব। নিজেদের সম্পর্ক থেকে বিয়ের আয়োজন, কোনও ব্যাপারেই একবারও মুখ খুলতে শোনা যায়নি ভিকি-ক্যাটকে। তবে তাঁদের বিয়ের এলাহি আয়োজনের একাধিক খবর আসছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, শুধু ‘জৈব মেহেন্দি’ এসেছে তাই নয়, একইসঙ্গে এসেছে মেহেন্দির ৪০০ পিস কোন (400 Pieces of Mehendi Cones)। রাজস্থানের সোজাত মেহেন্দি উৎপাদনের জন্য বিখ্যাত। ট্র্যাডিশনাল মেহেন্দিতে সেজে উঠছেন ক্যাট।

আরও পড়ুন-তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, সওয়ার ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত

সোজাত মেহেন্দিতে (Katrina Kaif-Vicky Kaushal Mehendi) সেজে উঠবেন Katrina Kaif, ইচ্ছে ছিল তেমনটাই। বি টাউনে এই মেহেন্দি বেশ বিখ্যাত। সেলিব্রিটিরা এই মেহেন্দি ভীষণ রকম ভাবে পছন্দ করে থাকেন। যোধপুরের পালি থেকে অর্ডার করা হয় এই মেহেন্দি। ২০ কেজি মেহেন্দি আনা হয়। আর এর মূল্য হলো প্রায় এক লক্ষ টাকা। কোন ডিজাইনটা পরবেন তিনি, তাও স্থির করে ফেলেছিলেন এই অভিনেত্রী।

অন্যদিকে সোমবারই লন্ডন থেকে রাজস্থানের সিক্স সেন্সেস রিসর্টে পা রেখেছেন ক্যাটরিনার মা, বোনেরা। বাকি আত্মীয়রা এসেছেন মঙ্গলবার। ক্যাটরিনার জন্য পাঞ্জাবি স্টাইলে বিশেষ সঙ্গীতের আয়োজন করেছিলেন ভিকির মা ভিনা কৌশল। পাঞ্জাবের কিছু লোকসঙ্গীত বাজানো হয়েছে সেই অনুষ্ঠানে। ক্যাটরিনার লন্ডনের আত্মীয়দের পাঞ্জাবের সংস্কৃতি এবং স্বাদের ছোঁয়া দিতেই এই আয়োজন করেছিলেন তিনি।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...