Wednesday, June 24, 2026

তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার, সওয়ার ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত

Date:

Share post:

সস্ত্রীক বিপিন রাওয়াত(Bipin Rawat) সহ ১৪ জন সেনা আধিকারিককে নিয়ে তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার MI-17। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি জেলার কন্নুর এলাকায় । ভয়াবহ এই দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে হেলিকপ্টার(helicopter) থেকে। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত এলাকায় উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ও সেনা।

সূত্রের খবর, হেলিকপ্টারটি কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে তামিলনাড়ুর কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টারে যাত্রা করেছিল। তবে উড়ানের ১০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে ছিলেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও অন্যান্য সেনা আধিকারিক সহ মোট ১৪ জন। জানা গিয়েছে এরা হলেন, ব্রিগেডিয়ার এলএস লিডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, লান্সনায়েক গুরুসেবক সিং, লান্স নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সতপাল। দুর্ঘটনার পর ইতিমধ্যেই বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছেন, তামিলনাড়ুর আবহাওয়া এদিন খুব খারাপ ছিল। এই অবস্থাতেই আকাশে উড়েছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে। দুর্ঘটনাগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...