Wednesday, June 24, 2026

UEFA Champions League: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পিএসজির, লিপজিগের কাছে হার ম‍্যানসিটির

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) দুরন্ত জয় পেল পিএসজি (PSG)। মঙ্গলবার রাতে ক্লাব ব্রুজকে ( Club Brugge) ৪-১ গোলে হারাল মেসি, এমব‍্যাপেরা। ম‍্যাচে জোড়া গোল লিওনেল মেসি এবং কিলিয়ান এমব‍্যাপের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় পিএসজি। যার ফলে ম‍্যাচের ২ মিনিটের মাথায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমব‍্যাপে। এরঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে ফের গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দেন সেই এমব‍্যাপে। এরপর ৩৮ মিনিটে এমব‍্যাপের দুর্দান্ত পাসে গোল করে পিএসজির হয়ে ৩-০ করেন লিওনেল মেসি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে দাপট দেখিয়েছিল ব্রুজ। যার ফলে ৬৮ মিনিটে গোল পায় ক্লাব ব্রুজ। ব্রুজের হয়ে গোলটি করেন ম্যাটস রিটস। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি।

অপরদিকে আরবি লিপজিগের কাছে ২-১ গোলে হারল ম‍্যানঞ্চেস্টার সিটি। ইতিমধ্যেই গ্রুপের শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করেছিল ম্যানসিটির। ফলে মঙ্গলবার ম‍্যাচে বেঞ্চের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেন কোচ পেপ গুয়ারর্দিওয়ালা।

আরও পড়ুন:Sc EastBengal: দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ, বললেন,আরও অনুশীলন করতে হবে আমাদের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...