Wednesday, June 24, 2026

প্রত্যাহার করা হবে সব মামলা, আন্দোলন তুলতে কৃষকদের প্রস্তাব কেন্দ্রের

Date:

Share post:

লাগাতার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের(Farmers) কাছে এবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য নয়া প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রের(Central) তরফে। কেন্দ্রের এই প্রস্তাবে জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সকল মামলা চলছিল সেই সমস্ত মামলা তুলে করে নেওয়া হবে। তবে কেন্দ্রের এই প্রস্তাব কতখানি গ্রহণযোগ্য হবে কৃষকদের কাছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার আন্দোলনকারী কৃষকদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য কমিটি গঠন করবে সরকারপক্ষ। তবে সরকারের এই প্রস্তাবের পাশাপাশি কৃষকদের তরফে দাবি তোলা হয়েছিল, কৃষি আইন নিয়ে বিক্ষোভের সময় কৃষকদের বিরুদ্ধে যে সকল মামলা করা হয়েছিল তা সব প্রত্যাহার করতে হবে। এছাড়াও খড় বিচালি পোড়ালে কৃষকদের শাস্তি দেওয়ার যে আইন সেটাও বাতিল করতে হবে। মঙ্গলবার সরকার কৃষকদের এই দাবি নিয়ে টালবাহানা করলেও ২৪ ঘণ্টার মধ্যে সরকারের তরফে জানানো হয় তাদের এই দুই দাবি মেনে নেওয়া হচ্ছে। এবং বুধবার কেন্দ্রীয় সরকার কৃষকদের নতুন এক প্রস্তাব পাঠিয়েছে বলে এদিন জানান সংযুক্ত কৃষাণ মোর্চার অন্যতম সদস্য অশোক ধাবালে। যদিও সরকারের কাছে কৃষকদের তরফে আরও জানানো হয়েছিল, আন্দোলন চলাকালীন যে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং নয়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। তবে সরকার এ বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য করেননি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:KMC Election: দলীয় নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ ও তনিমাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

এদিকে সংযুক্ত কিসান মোর্চার তরফের জানা গিয়েছে, কেন্দ্রের নয়া প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে তারা। আলোচনা শেষে তাঁদের সিঙ্ঘু সীমানায় গিয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে সিদ্ধান্ত ঘোষণার কথা। সে ক্ষেত্রে ১৫ মাস ধরে চলা এই কৃষক আন্দোলনের পরিণতি কী হবে তা নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...