Saturday, June 6, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলে  ফের হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার এফসি গোয়ার কাছে ৪-৩ গোলে হারল মানোলো দিয়াজের দল। এই হারের ফলে চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখল না লাল-হলুদ ব্রিগেড। আর ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পেল গোয়া।

২)শেষ ম‍্যাচে জামশেদপুর এফসির  কাছে ২-১ গোলে হারে এটিকে মোহনবাগান। আর এই ম‍্যাচে দল একেবারেই ভালো খেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন বাগানের ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। বললেন, আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি।

৩) ভারতের  বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচ খেলবেন বিরাট কোহলিরা। সেই সিরিজের জন‍্য ২১ সদস্যে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। ডেপুটি হিসাবে থাকবেন তেম্বা বাভুমা।

৪) ভক্তের ইচ্ছাপূরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক ভক্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন কোহলি। টুইট করে ভিডিও প্রকাশ যুবকের। ক্যাপশনে তিনি লেখেন, “বিরাট কোহলি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

৫) এশিয়ান যুব প‍্যারা গেমসের  ভারতের  দাপট। এশিয়া যুব প্যারা গেমসে মোট ১৬টি পদক জিতে অভিযান শেষ করেছে ভারতের প্যারা ব্যাডমিন্টন দল। মোট চারটি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের প্যারা শাটলাররা।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...