Friday, June 26, 2026

Cocaine Case: রাকেশ সিংয়ের পর এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা

Date:

Share post:

সম্প্রতি কোকেন কাণ্ডে (Cocaine Case) প্রায় ৯ মাস জেলে থাকার পর শর্তসাপেক্ষে জামিন (Bail) পেয়েছিলেন বিজেপির (BJP) দাপুটে নেতা রাকেশ সিং (Rakesh Singh)। এবার সাড়ে ৯ মাস পর জামিন পেলেন মূল অভিযুক্ত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) পামেলার জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিন পেয়েছেন পামেলার সঙ্গী সোমনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: আত্রেয়ী নদীতে বাঁধ তৈরির শিলান্যাস করে দ্রুত কাজ শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের আগে, গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুর এলাকা থেকে ৭৬ গ্রাম (আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা) মাদক-সহ পুলিশ হাতেনাতে গ্রেফতার করে বিজেপি যুবনেত্রী পামেলাকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী সোমনাথকেও।

পামেলাকে গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের নাম। রাকেশের বিরুদ্ধে পামেলা ষড়যন্ত্র করে ফাঁসানো ও তাঁকে যৌন নির্যাতনের তত্ত্ব খাড়া করেছিলেন। এরপর লালবাজারের গোয়েন্দারা রাকেশ সিংকে তলব করে। রাকেশ গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু আদালত তা খারিজ করে দিলে হাইকোর্ট থেকেই বেপাত্তা হয়ে যান বিজেপি নেতা। অবশেষেতাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। রাকেশ অন্য রাজ্যে গা ঢাকা দেওয়ার পরিকল্পনায় ছিলেন বলে পুলিশের দাবি ছিল।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...