Friday, June 26, 2026

Murshidabad: গঙ্গার ভাঙন রোধে ‘মাস্টার প্ল্যান’ চান মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গঙ্গা ভাঙনের সমস্যায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই সমসস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি ‘মাস্টার প্ল্যান’ (Master Plan) তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। তবে, বুধবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সমস্যা সমাধানের সমস্ত দায় কেন্দ্রের উপর না চাপিয়ে নিজের প্রশাসনকেও গঙ্গা ভাঙ্গনের সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভাগিরথীর ভাঙনে বিপর্যয়ের মুখোমুখি মালদহ-মুর্শিদাবাদ দুই পড়শি জেলারই বিস্তৃত এলাকার মানুষ। এদিন দুই জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে একাধিক জনপ্রতিনিধি এই সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার জানান, গঙ্গাভাঙনের জেরে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু ঘর। ফলে সেখানকার বাসিন্দারা আপাতত এলাকার তিনটি স্কুলে রয়েছেন। কিন্তু স্কুল খুললেই সমস্যা হবে।মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আবেদন জানান চন্দনা। পাশাপাশি পারদনাপুর থেকে ধুলিয়ান জেটিঘাট তৈরির কথাও বলেন তিনি। সমস্যা শুনে যথাসাধ্য সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাকাপোক্তভাবে জেটিঘাট তৈরির কথা বলেন তিনি। যাতে কোনওভাবে মানুষের বিপদ না হয়। পাশাপাশি লাগাতার ভাঙ্গনের জন্য কেন্দ্রকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “দরকারে সেচ সচিব একবার দিল্লি গিয়ে কথা বলে আসুন। মালদহ, মুর্শিদাবাদের কথাটা সবাই জানে।আমার মনে হয় সেন্ট্রাল গর্ভমেন্টের এটা নিয়ে ভাবা উচিত। একটা মাস্টার প্ল্যান থাকা দরকার।”

আরও পড়ুন- দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...