Monday, June 8, 2026

গ্রামবাসীদের বাঁচাতে সকাল থেকে পাহারায় বনকর্মীরা, রাতে ধরা পড়ল বাঘ

Date:

Share post:

সুন্দরবনের জঙ্গল ছেড়ে লোকালয় লাগোয়া ধানজমিতে ঢুকে পড়া বাঘকে দেখতে পেয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। আর তার জেরেই আতঙ্ক ছড়িয়েছিল ভুবনেশ্বরী গ্রাম (Bhubaneswari Gram) পঞ্চায়েতের চারশবিঘের চর এলাকায়। আতঙ্কে সিঁটিয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) মৈপীঠ থানা (Maipith) এলাকার ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের বাঁচাতে সকাল থেকেই গ্রামে পাহারায় ছিলেন বনকর্মীরা।

আরও পড়ুন-Jalpaiguri: ভাল্লুকের খোঁজে জলপাইগুড়ি শহরে আনা হল ‘ঐরাবত’

মঙ্গলবার বাঘের হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে জাল দিয়ে ধান খেত ঘিরে দেন বনকর্মীরা। বাঘ ধরার জন্য পাতা হয় খাঁচা। কিন্তু, ধান খেত থেকে বেরিয়ে যদি অন্য কোথাও লুকিয়ে থাকে বাঘ? আতঙ্ক কাটছিল না গ্রামবাসীদের। দিনভর আতঙ্কে ছিলেন মানুষ। কুলতলিতে রাতে বাঘটি খাঁচায় ধরা পড়ে। ছাগলের টোপেই বাঘটিকে খাঁচায় বন্দি করা হয়।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...