Monday, March 16, 2026

Madhulika Rawat: ‘বন্ধু’ মধুলিকাকে হারিয়ে শোকস্তব্ধ শহিদ জওয়ানের স্ত্রীরা, স্বজনহারার বেদনা সোহাগপুরের রাজপরিবারে

Date:

Share post:

অভিশপ্ত কপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat)। বীর সন্তান বিপিন রাওয়াতকে হারানোর শোকের পাশাপাশি মধুলিকার বিয়োগে স্বজনহারার বেদনা শহিদ জওয়ানের স্ত্রীদের। দেশের জন্য যাঁদের স্বামীরা শহিদ হয়েছেন সেইসব নারীদের লড়াইয়ে পাশে থেকেছেন মধুলিকা। তাঁদের স্বনির্ভরতার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন তিনি। কপ্টার দুর্ঘটনায় মধুলিকার চলে যাওয়াও তাঁদের কাছে প্রিয়জন বিয়োগের সমান।

মধ্যপ্রদেশের শাহদল জেলার সোহাগপুরের রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা। তাঁর বাবার নাম কুঁয়ার মৃগেন্দ্র সিং ছিলেন রাজনীতিবিদ। দুর্ঘটনার খবর পেয়েই মধুলিকার ভাই যশবর্ধন সিং ভোপাল থেকে দিল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন-Rohini Court in Delhi: দিল্লির রোহিনী আদালতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সেনাবাহিনীতে কর্মরত আধিকারিকদের স্ত্রীদের কল্যাণে গঠিত সংগঠন ‘আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর (Army Wives Welfare Association) সভানেত্রী ছিলেন। এই সংগঠন সেনা জওয়ান ও আধিকারিকদের স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য কাজ করে। শহিদ জওয়ানদের স্ত্রীদের পাশে দাঁড়িয়ে শুধু সমবেদনা জানানো নয়, সমাজে তাঁদের স্বাবলম্বী করে তোলার দায়িত্ব নিয়ে ছিলেন মধুলিকা। তাঁর এই অক্লান্ত পরিশ্রমই মধুলিকাকে তাঁদের আপন করে তুলেছিল।

সোহাগপুরের রাজপরিবারের মেয়ে মধুলিকার (Madhulika Rawat) লেখাপড়া দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন তিনি। বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যানসার রোগীদের জন্য কাজ করতেন মধুলিকা। বিপিন-মধুলিকা রাওয়াতের দুই কন্যা, কৃতিকা ও তারিণী। তাঁদের মতোই স্বজনহারার বেদনা অনেকের।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...