Tuesday, June 16, 2026

খেলা হবে: রাত পোহালেই শুরু হচ্ছে অভিষেকের এমপি কাপ ফুটবল, লড়াইয়ে বাবুল বনাম মনোজ

Date:

Share post:

ডায়মন্ডহারবারের এসডিও ময়দানে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার(MP Cup football contest)। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে চলেছে বাবুল সুপ্রিয়(Babul Supriyo) বনাম মনোজ তিওয়ারির(Manoj Tiwari) ম্যাচ। শুক্রবার একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এই দুই তারকা।

জানা গিয়েছে, ডায়মন্ডহারবার টাউন দলের হয়ে কাল ময়দানে নামছেন বাবুল সুপ্রিয় অন্যদিকে ফলতা দলের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন মনোজ তিওয়ারি। এহেন ‘হাই ভোল্টেজ’ ফুটবল ম্যাচ ঘিরে সাজো সাজো রব ডায়মন্ড হারবারে। উল্লেখ্য, বাবুলের ফুটবলপ্রীতি নতুন নয়। এর আগে তিনি প্রকাশ্যে জানিয়েছেন তাঁর মোহনবাগানের প্রতি ভালোবাসার কথা। তবে জাতীয় ক্রিকেট সেঞ্চুরি হাঁকানো মনোজকে সেভাবে কোনদিন ফুটবল পায়ে দেখা যায়নি। ফলস্বরূপ দুই তারকার এই ম্যাচকে ঘিরে উত্তেজনা রীতিমতো তুঙ্গে।

আরও পড়ুন:Rohit Sharma: একদিনের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর বিরাট প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা?

এমপি কাপে খেলা নিয়ে উত্তেজিত বাবুল বলেন, ‘‘শুধু খেলা হবে নয়, জিততেও হবে, গোল দিতে হবে। কাল এই লক্ষ্য নিয়েই মাঠে নামছি। অভিষেকের নিজের দলের অধিনায়ক হয়ে মাঠে নামব, এটা ভেবেই উত্তেজনা হচ্ছে। ঠিক করেছি, আগে ছেলেরা দুটো গোল দেবে। তার পর পাস পেলে আমি গোল করব।’’

উল্লেখ্য, ২০১৭ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের হাত দিয়ে প্রথমবার ‘এমপি কাপ’ ফুটবল প্রতিযোগিতা চালু হয়। গত বছর করোনার কারণে খেলা বন্ধ ছিল। কিন্তু এ বছর স্বাস্থ্যবিধি মেনে ফের ‘এমপি কাপ’ অনুষ্ঠিত হতে চলেছে। কথা ছিল, ৫ ডিসেম্বর টুর্নামেন্ট হবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান পিছিয়ে যায়। পরে ঠিক হয়, ১০ ডিসেম্বর এসডিও গ্রাউন্ডে ‘এমপি কাপ’-এর উদ্বোধন হবে। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলির ১২৮টি দল ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।

Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...