Saturday, June 27, 2026

Rohit Sharma: একদিনের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর বিরাট প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

বুধবারই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার ( Rohit Sharma) হাতে। আসন্ন দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফর থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন। এবার টি-২০ এবং একদিনের ক্রিকেটে রোহিতের অধিনায়কত্বে খেলবেন বিরাট কোহলি। যদিও অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরেও বিরাটের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন রোহিত শর্মা। একটি অনুষ্ঠানে রোহিত বলেন, বিরাট কোহলির মত ব্যাটারের মান সর্বদাই স্কোয়াডে দরকার।

এদিন এক অনুষ্ঠানে রোহিত বলেন,”বিরাট কোহলির মত ব্যাটারের মান সর্বদাই স্কোয়াডে দরকার। এমন একজন, যার টি-২০ ফর্ম্যাটে ৫০ এর বেশি গড় রয়েছে, এটি অবিশ্বাস্য ও অবাক করার মত। অবশ্যই অভিজ্ঞতার সঙ্গে, ও ভারতের হয়ে কঠিন পরিস্থিতিতে ব্যাট করে অনেকবার বাঁচিয়ে এনেছে।”

এরপাশাপাশি রোহিত বলেন,”ওনার গুণ এবং এই ধরণের ব‍্যাটার অবশ্যই প্রয়োজনীয়। এছাড়া, ও এখনও এই দলের নেতা। এই সকল বিষয়কে একত্র করে, আপনি কখনই ওকে বাদ দিতে চাইবেন না। আপনি এই ধরণের বিষয়কে কখনই সরাতে চাইবেন না। ওর উপস্থিতিতে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে রোহিতকে দেওয়া হল নেতৃত্বের ভার? মুখ খুললেন সৌরভ

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...