Saturday, June 13, 2026

Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে রোহিতকে দেওয়া হল নেতৃত্বের ভার? মুখ খুললেন সৌরভ

Date:

Share post:

বুধবারই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্বের ভার রোহিত শর্মার ( Rohit Sharma) হাতে তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( BCCI)। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলেছে বিরাট কোহলিকে( Virat Kohli)। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল বিসিসিআই? সেই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। বললেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো বোর্ড এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। সাদা বলের দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন,” এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফে যৌথ ভাবে নেওয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলিকে অনুরোধ করেছিল টি-২০ নেতৃত্ব থেকে না সরতে। কোহলি রাজি হয়নি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় বিরাটকে টেস্ট অধিনায়ক রাখা হবে। এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।”

সদ‍্য অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত। রোহিতের দায়িত্ব পালন নিয়ে যথেষ্ট আস্থা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন:Vijay Hazare Trophy: ভিলেন বৃষ্টি, পুদুচেরির কাছে ৮ রানে হারল বাংলা

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...