Saturday, June 13, 2026

Vijay Hazare Trophy: ভিলেন বৃষ্টি, পুদুচেরির কাছে ৮ রানে হারল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফির( Vijay Hazare Trophy) প্রথম ম‍্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলা( Bengal)। বৃহস্পতিবার পুদুচেরির ( Puducherry) কাছে ৮ রানে হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বৃষ্টির কারণে ভিজেডি (ভি জয়দেবন) সিস্টেমে পন্ডিচেরির কাছে আট রানে হারে বাংলা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং শাহবাজ আহমেদের। ৮৫ রানে অপরাজিত তিনি। অভিষেক দাস করেন মাত্র ৮  রান। শ্রীবৎস গোস্বামী করেন ৪৫ রান। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ২৭ রান। ঋত্বিক রায় চৌধুরি করেন ৩২ রান। পুদুচেরির হয়ে তিনটি উইকেট নেন সুবোধ ভাটি। দুটি করে উইকেট নেন ভরত ভূষণ শর্মা ও সাগর পি উদেশী। একটি উইকেট নেন পবণ দেশপান্ডে।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পুদুচেরির। শুরুতেই উইকেট হারায় তারা। অধিনায়ক দামোদরন রোহিত করেন শূন‍্য রান। পুদুচেরির হয়ে লড়াই চালন পবণ দেশপান্ডে এবং পরশ ডোগরা। পবণ ৬২হরানে অপরাজিত।  ৪১ রানে অপরাজিত পরশ ডোগরা। বড় জুটি গড়ে পুদুচেরিকে ম্যাচে ফিরিয়ে আনেন তারা। কিন্তু বৃষ্টির জেরে খেলা ভেস্তে যায়, আর এই সময় পুদুচেরি ২ উইকেট হারিয়ে ৩০ ওভারে ১৩২ রান করে। ফলে ভিজেডি পদ্ধতিতে ৮ রানে এগিয়ে থাকে পুদুচেরি।

আরও পড়ুন:Indian Team: টি-২০, একদিনের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...