Friday, June 26, 2026

Indian Team: টি-২০, একদিনের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Date:

Share post:

২০২৩ সালের কথা মাথায় ভারতীয় ক্রিকেটে( india Team) একাধিক পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়কে যথেষ্ট সময় দেওয়ার জন‍্য রোহিত শর্মাকে (Rohit Sharma) আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে বিসিসিআই।

আর রোহিতের কাঁধে দ্বায়ীত্ব উঠতেই প্রশ্ন উঠেছে কে হবে রাহুলের ডেপুটি? সূত্রের খবর, তারকা ওপেনার কে এল রাহুলকে দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের ওডিআইয়ের সহ-অধিনায়ক হিসেবে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রাহুল। জানা গিয়েছে এবার তা স্থায়ী করে দেওয়া হবে।

এই নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “কে এল রাহুল আগামী সহ অধিনায়ক হতে চলেছেন। এটিই সঠিক সিদ্ধান্ত সাদা বলের ফর্ম্যাটের ক্ষেত্রে। গত কয়েক বছরে উনি দুর্দান্ত খেলেছেন। ওনার মধ্যে এখনও ৬-৭ বছরের খেলা রয়েছে এবং আগামী অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। দ্রাবিড়ের সাথে রোহিত আর বিরাট থাকায়, উনি অনেক কিছু শিখবেন।”

এদিকে আবার শোনা যাচ্ছে  সহ অধিনায়ক হওয়ার জন্য ঋষভ পন্থের নাম উঠে এলেও অভিজ্ঞতার কারণে রাহুলকেই বাছা হচ্ছে সহ-অধিনায়কের জন‍্য। যদিও সূত্র মারফত খবর, ঋষভ পন্থকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হবে।

এই নিয়ে তিনি বলেন,”ভারসাম্য রাখা খুব দরকার। নির্বাচকরা আচমকা কোনও পরিবর্তনের পক্ষে নন। কিন্তু আগামিদিনে তরুণ ক্রিকেটারদের বেশি করে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পন্থ সে ব্যাপারে অনেকটাই এগিয়ে।”

আরও পড়ুন:PELE: আবারও হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...