Saturday, June 13, 2026

মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে রাজ্যে নামবে শীত

Date:

Share post:

জাওয়াদ(Jawad) আতঙ্ক কাটিয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস(Weather office)। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ।

বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়(Sanjib Banerjee) জানান, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। উত্তরবঙ্গের দার্জিলিঙে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। শনিবার থেকে পারাপতন শুরু হবে। সোমবার থেকে শীতের আমেজ আরো বাড়বে। সপ্তাহের শেষে দরজায় কড়া নাড়বে শীত।

আরও পড়ুন:Issue BSF: বিএসএফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট ধনকড়ের, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখা। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই এই বৃষ্টি। যদিও আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হয়ে শুষ্ক আবহাওয়া থাকবে পরবর্তী দিনগুলোতে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...