Friday, April 3, 2026

আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে দাপুটে ইনিংস খেলবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আসি আসি করেও শীতের আগমনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। টানা কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে শীতের আমেজ পায়নি রাজ্যবাসী। যদিও এবার মিলল সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তরের(Weather office) তরফে জানিয়ে দেওয়া হল আগামী রবিবার থেকেই রাজ্যে ঝড়ো ব্যাটিং শুরু করবে শীত(Winter)। এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে পারদ পতন শুরু হবে রাজ্যে। আগামী মঙ্গলবাবের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। ফলে জেলার তাপমাত্রা নামবে আরও বেশি। তা ঘোরাফেরা করতে পারে ১২ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস আরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। তবে শুক্রবার বেলা বাড়তেই দেখা মিলবে রোদের। শনিবার থেকেই ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়েস।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...