Tuesday, June 23, 2026

Vicky-Katrina:বিয়ের পরদিনই চপারে নবদম্পতি, কোথায় গেলেন ‘ভিক্যাট’?

Date:

Share post:

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্টে সদ্য সাত পাকে বাঁধা পরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অতিথি এলেও কড়া নিরাপত্তার মধ্যেই চলেছে পরীক্ষানিরীক্ষা। নিরাপত্তার ঘেরাটোপের মাঝেই চার হাত এক হয়েছে ভিক্যাটের। আর তার একদিনের মধ্যেই রিসোর্ট থেকে চপারে উড়ে গেলেন লাভবার্ডস।


আরও পড়ুন:ফুলশয্যার রাত কাটতেই বরের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা উঠছে প্রশ্ন

এক চিত্র সাংবাদিক তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো এবং ছবি পোস্ট করে জানিয়েছেন ‘ভিক্যাট’ রাজস্থানের জয়পুর থেকে ব্যক্তিগত চপারে মুম্বই ফিরছেন ভিকি-ক্যাটরিনা। চপারে ওঠার ঠিক আগের মুহূর্তকে ফেমবন্দি করে একটি ভিডিয়ো পাঠিয়েছেন তিনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঠের মাঝে নীল রঙের চপার। একটু দূরে একটি গাড়ির সামনে বেশ কয়েকজনের মধ্যে খোলা চুলে পরনে হলুদ সালোয়ার কামিজ পরা একটি মহিলাকে দেখা যাচ্ছে। বাইরে থেকে তিনি চপারে উঠে পড়েন। এবং তারপরই বাইরে থেকে এক ব্যক্তি চপারের দরজা টেনে বন্ধ করে দেন। চিত্র গ্রাহকের দাবি ওই চপারে নবদম্পতি তাঁদের মুম্বইয়ের বাড়িতে রওনা হন।চপারের আশেপাশেও কড়া নিরাপত্তা। যদিও এই নিয়ে কোনও তথ্য দেননি ভিক্যাট।

বৃহস্পতিবার রাতে বিয়ের পর চারটি ছবি পোস্ট করেন নবদম্পতি। সেইসঙ্গে লেখেন, ‘যা আমাদের কাছাকাছি এনেছে, সেই সব কিছুকে ভালবাসা জানাই। জানাই কৃতজ্ঞতাও। এই নতুন পথে একসঙ্গে চলার জন্য সকলের ভালবাসা প্রয়োজন।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...