Saturday, April 4, 2026

‘বাকি পুরসভার ভোট কবে জানাননি কেন?’, কমিশনের কাছে প্রশ্ন উচ্চ আদালতের

Date:

Share post:

কলকাতায় পুরভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।কিন্তু রাজ্যের অন্যান্য পুরসভায় কবে পুরভোট হবে জানতে চেয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন আরও একবার হাইকোর্ট জানতে চাইল, কবে ভোট হবে বাকি পুরসভায়? কত দফায় ভোট হবে? আগামী সোমবারই এই মামলার চূড়ান্ত রায়দানের সম্ভাবনা।
শুনানি চলাকালীন মেয়াদ উত্তীর্ণ পুরভোট ঘোষণা কবে, জানতে চান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কমিশনের আইনজীবী জানান, তাঁরা হলফনামায় উল্লেখ করেছেন, রাজ্যের সঙ্গে আলোচনা করেই কমিশন দিন ঘোষণা করেছে। ইতিমধ্যেই সেই আলোচনা শুরু হয়েছে। বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন, ‘আগের নির্দেশে হাইকোর্ট জানতে চেয়েছিল কবে ভোট, গণনাই বা কবে? এরপর কমিশন জানায় ৬ থেকে ৮ দফায় ভোট হবে। তবে দিন বলেনি। হলফনামায় মেয়াদ ফুরনো পুরসভার ভোট কবে তা দেওয়া হয়নি।’
রাজ্যের তরফে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘নির্দিষ্ট করে তারিখ রাজ্যের পক্ষে জানানো সম্ভব নয়। কোভিডের অবস্থা কেমন সেটা জানা না পর্যন্ত ভোট নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করা সম্ভব নয়। তাই জানানো হয়নি। কোথায় কত পুলিশ, ভোট কর্মী লাগবে সেগুলো দেখতে হবে। মানুষের আবেগ জড়িত। তাই পালাব না।’ রাজ্য মে মাসের মধ্যে ভোট না করতে পারলে নিজেই আদালতকে জানাবে বলে এদিন এজলাসে প্রতিশ্রুতি দেন এজি।একই সঙ্গে পুরভোটে ইভিএমের ব্যবহারের প্রসঙ্গও ওঠে এদিনের শুনানিতে। ডিভিশন বেঞ্চ জানতে চায়, সব পুরভোট করতে কত ইভিএম লাগবে? কমিশন জানায়, তাদের হাতে ১৫৬৮৭ ইভিএম আছে। সমস্ত পুরসভায় ভোটে কত ইভিএম দরকার তার স্ক্রুটিনি দরকার। কমিশনের বক্তব্য, বিভিন্ন রাজ্য গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, সিকিম, কেরল থেকে ইভিএম চাওয়া হয়। কেউ ইভিএম দিতে পারেনি একমাত্র অরুনাচল প্রদেশ ছাড়া।
শুক্রবারও শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে আদালত ফের জানতে চায় ‘পরিকল্পনা কী? কবে, কত দফায় ভোট?’ এজি জানান, রাজ্য ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় চায়। কোভিডের কথাই তারা ভাবছে। সোমবার এই মামলায় রায়দান হতে পারে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...