Monday, June 22, 2026

BSF ইস্যুতে মুখ্য ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক: রাজ্যের সঙ্গে সংঘাত জিইয়ে রাখছেন রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। এবার ইস্যু BSF। বিএসএফের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর বক্তব্যের জুতসই জবাব দেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। এবার এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে (BP Gopalika) রাজভবনে তলব করেন রাজ্যপাল। বৈঠকে বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশকে সমন্বয় রক্ষা করে কাজ করার কথা বলেন তিনি। বৈঠকের পর ছবি টুইট (Tweet) করে নিজেই বিষয়টি জানান জগদীপ ধনকড়।

এদিন, বিকেল ৪টে ৫০ নাগাদ রাজভবনে যান রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সন্ধে ৬টা নাগাদ রাজভবনের পশ্চিম গেট দিয়ে তাঁরা বেরিয়ে নবান্ন ফিরে যান। বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় করে কাজ করার কথা বলেন রাজ্যপাল।

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য সরকারের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিএসএফের নাক গলানোর এক্তিয়ার নেই। বিএসএফ সীমান্ত পাহারা দেবে। তাদের সঙ্গে রাজ্য সরকার সুসম্পর্ক রেখেই কাজ করে। সুতরাং এই নিয়ে আলাদা করে রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে রাজ্যপাল আলাদা কী বার্তা দিতে চাইলেন? রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল অনেকটা রাজ্যের বিরোধীদলের ভূমিকা পালন করছেন। ফলে যেকোনো কিছুতেই সরকারের সঙ্গে সংঘাত দিয়ে রাখতে চাইছেন তিনি।

আরও পড়ুন- Modi: নজরে নির্বাচন! উত্তরপ্রদেশে চার দশক পুরনো প্রকল্পের উদ্বোধন মোদির

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...