Monday, June 22, 2026

Sourav Ganguly: আবারও বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বুধবারই এক দিনের ক্রিকেটে ভারতীয় ( India Team) দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন রোহিত শর্মা ( Rohit Sharma)। একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। বিরাট কোহলির বাদ পড়া নিয়ে আরও একবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। বললেন, কোহলির সঙ্গে তাঁর কথাও হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” দল নির্বাচনের পরে বিরাটের সঙ্গে অবশ্যই কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে মনে হল, কোথাও কোনও সমস্যা নেই। সব কিছু ঠিক আছে।”

হঠাৎই কেন অধিনায়কত্ব থেকে সরানো হল বিরাট কোহলিকে? তা নিয়ে আরও একবার সৌরভ বলেন,”এটা মোটামুটি নিশ্চিত ছিল, সাদা বলের ক্রিকেটে আমরা দু’ জন ভিন্ন অধিনায়ক রাখব না। সেই কারণেই রোহিতকে এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই হত।”

আরও পড়ুন:Bengal: বিজয় হাজারের ট্রফিতে আবারও হার বাংলার, তামিলনাড়ুর কাছে ১৪৬ রানের হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...