Saturday, April 4, 2026

Dilip Vengsarkar: রোহিতই একদিনের যোগ‍্য নেতা, বললেন প্রাক্তন এই নির্বাচক প্রধান

Date:

Share post:

একদিনের ক্রিকেটে (Odi) রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব দেওয়া নিয়ে যখন প্রশ্ন উঠছে। ঠিক তখনই রোহিতকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে রোহিতের।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকার বলেন, “টি-২০ ও এক দিনের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বিসিসিআই। বেশ কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ভাল খেলছে রোহিত। তাই এবার ওর অধিনায়ক হওয়ার সময় এসেছে। আমার মনে হয় এটা খুব ভাল সিদ্ধান্ত।”

এরপাশাপাশি বেঙ্গসরকার মনে করেন, রোহিতকে নেতৃত্ব দেওয়ায় বিরাট তাঁর খেলায় মন দিতে পারবে বলে মনে করেছেন তিনি। তিনি বলেন,” কোহলি এবার শুধু মাত্র টেস্ট ক্রিকেটে মন দেবে। সেই সঙ্গে নিজের ব্যাটিংয়ে নজর দেওয়ার আরও বেশি সময় পাবে। তাতে ভারতীয় ক্রিকেটেরই ভাল হবে। অন্য দিকে রোহিত সাদা বলের ক্রিকেটে নজর দিতে পারবে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে রোহিত। এর আগে যতবার ভারতকে নেতৃত্ব দিয়েছে ভাল করেছে। তাই ওই যোগ্য বিকল্প বলেই আমি মনে করি।”

আরও পড়ুন:Atk Mohunbagan: হারের হ‍্যাটট্রিক বাঁচানোর লক্ষ‍্যে এটিকে মোহনবাগান, চেন্নাইয়ানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...