Tuesday, April 7, 2026

Omicron: ওমিক্রনে প্রথম মৃত্যু ব্রিটেনে, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। বিষয়টি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, ‘দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রন।’ এর জন্য সকলকে সচেতন থাকার বার্তাও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের নতুন রূপ পাওয়া যাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। Delta Varient-এর থেকেও ভয়ঙ্কর Omicron variant। আরও বেশি সংক্রামক এবং আরও দ্রুত হারে ছড়িয়ে পড়তে চলেছে করোনার এই নয়া প্রজাতি, আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ওমিক্রন ইতিমধ্যেই বিশ্বের ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। জনসন উল্লেখ করেছেন যে নতুন প্রজাতি শুধুমাত্র লন্ডনে ৪০ শতাংশ করোনভাইরাস সংক্রমণের জন্য দায়ী।

ইতিমধ্যেই সরকারের তরফে ডিসেম্বরের মধ্যে বয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। সর্বাধিক ওকিক্রনে আক্রান্তের খোঁজ মিলছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্ক থেকে। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর আশঙ্কা ওমিক্রন ভ্যারিয়েন্টই করোনার তৃতীয় ঢেউ ডেকে আনবে।

আরও পড়ুন- পুলওয়ামা স্মৃতি ফিরিয়ে শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১৪

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...