Wednesday, June 24, 2026

Weather Forecast: বঙ্গে শীতের ইনিংস শুরু, সোমবার মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

ভোরের দিকে উত্তুরে হাওয়ার কনকনানি জানান দিচ্ছে শীত আসছে।আজ কলকাতায় একলাফে অনেকটাই কমল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারই এ বছরের এখনও অবধি শীতলতম দিন।

আরও পড়ুন:Buxa: ‘বাঘমামা’র দেখা মিলতেই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি, হতাশ পর্যটকরা

আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। রোদের পাশাপাশি বইবে উত্তুরে হাওয়া। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা কমে হতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে এখনও অবধি সব চেয়ে কম এবং রবিবারের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।

চলতি বছরে সময়মত শীতের ইনিংস শুরু হলেও উত্তুরে হাওয়া বারে বারে নিম্নচাপের জন্য বাধা পেয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী ২-৩ দিনের মধ্যে বঙ্গে জাঁকিয়ে বসবে শীত।

এদিকে দিল্লি-সহ দেশের অন্যত্রও ঠান্ডার দাপট শুরু হয়েছে। প্রবল শীতে রাজস্থানের অনেক জায়গায় জনজীবন ব্যাহত হচ্ছে।ভোরের কুয়াশার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও বহু জায়গায় তাপমাত্রা শূন্যের নীচেই থাকছে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...